শিরোনাম :
আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ আহত ৫ শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে : নাহিদ ইসলাম ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের হামলা করেছে মার্কিন বাহিনী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্যের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ইংল্যান্ডকে ২-১ গোলে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

আদমজী ইপিজেডে গুদামে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

  • ১২:৫৬ পিএম, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বুধবার ১৫ জুলাই ভোর সোয়া ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস নামে কারখানাটির ফ্যাব্রিকের গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।

সকাল ১০টার দিকে তিনি বলেন, নয়টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে ডাম্পিংয়ের কাজ চলছে। গুদামের কিছু জায়গায় আগুন এখনো জ্বলছে, তবে তা আর ছড়ানোর শঙ্কা নেই।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

স্থানীয় লোকজন ও কারখানার কর্মীদের বরাতে মিরন মিয়া বলেন, ‘‘গুদামটি বন্ধ অবস্থায় আগুনের ঘটনা ঘটে। ভেতরে ফ্যাব্রিক্স ও কিছু রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকেও অতিরিক্ত ইউনিট যোগ দেয়।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে গুদামের ভেতরে ডাম্পিংয়ের কাজ চলছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech