শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

  • ১২:৩২ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

।।বিকে ডেস্ক।।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার ২২ জুলাই রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত টিসিবির গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা স্বীকার করেন।

নিহত নয়ন (২২) উপজেলার হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়নও শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তীব্র তাপ ও ধোঁয়ার মধ্যে তিনি ভেতরে পড়ে যান। সঙ্গে থাকা অন্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও নয়ন আর বের করতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করেন।

ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech