শিরোনাম :
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ১১ নেতাকর্মী আটক গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর- ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে- রিজভী ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯ বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু – যেভাবে গ্রহণ করবেন এ সেবা কারখানা চালু রাখতে ও জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

  • ১০:১০ পিএম, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

।। বিকে দেস ।।
জাপানের কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, প্রাথমিকভাবে যার মাত্রা ৭ দশমিক ১ বলে জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবারের এই ভূমিকম্পের পর একটি সুনামি সতর্কতা জারি করে এক মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকোওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সেন্দাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

ট্রেন পরিষেবা পরিচালনাকারী সংস্থা জেআর কিউশু জানিয়েছে, এই ভূমিকেম্পর পর তারা তাদের উচ্চগতির শিনকানসেন ট্রেনসহ অন্যান্য পরিষেবা স্থগিত করেছে।

জাপানি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এখানে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরের পূর্ব, পশ্চিম ও উত্তর উপকূলজুড়ে বিস্তৃত ‘রিং অফ ফায়ার’ এর উপর অবস্থিত হওয়ায় বিশ্বের ৬ দশমিক শূন্য মাত্রার বা তারে চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশ জাপানে হয়।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech