শিরোনাম :
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অদ্ভুত উল্টোবিচার: ভূক্তভোগীকে টিসি দিল স্কুল! অভিযুক্ত পেল মাফ! জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তি স্বাক্ষর, কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেবে না- ইরান হরমুজ সংকট: বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

অদ্ভুত উল্টোবিচার: ভূক্তভোগীকে টিসি দিল স্কুল! অভিযুক্ত পেল মাফ!

  • ১২:২৭ পিএম, শনিবার, ৮ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ভুক্তভোগী ছাত্রীদের টিসি দিয়ে বের করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ অন্যদিকে অভিযুক্ত ছেলেটিকে সালিসে কান ধরে ওঠবস করিয়ে মাফ করে দেয় এলাকাবাসী। এমনই অদ্ভুত উল্টোবিচারের ঘটনা ঘটছে সোনারগাঁয়ে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও বৃহস্পতিবার ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক ও টিকটকে দ্রুতই ভাইরাল হয় বিষয়টি। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় স্কুল চলাকালে বাইরে ঘোরাফেরা করার অভিযোগে ভুক্তভোগী ছাত্রীদের টিসি দিয়ে বের করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ভুক্তভোগী ছাত্রী সোনারগাঁ উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে কাঁচপুর ইউনিয়নের একটি এলাকার বাসিন্দা এবং বাবা পেশায় পোশাক কারখানার শ্রমিক। অভিযুক্ত সাড়ে ১১ বছর বয়সী ছেলে কাঁচপুর রায়েরটেক এলাকার ভাড়াটে। তার বাবা পেশায় রিকশাচালক ও মা পোশাক কারখানার শ্রমিক।

শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে দিয়ে স্কুলড্রেস পরা দুই ছাত্রী হেঁটে যাচ্ছিল এ সময় একটি ছেলে পেছন থেকে এক স্কুলছাত্রীকে লাথি মারে। মেয়েটি প্রতিবাদ করলে পেছন থেকে তাকে আবার লাথি মারা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও সপ্তম শ্রেণির দুই ছাত্রী কাঁচপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন অভিযুক্ত ছেলে পেছন থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে পরপর দুইবার লাথি মারে। ছেলেটির সঙ্গে থাকা কেউ একজন সেটি মোবাইল ফোনে ভিডিও করে রাখে। বৃহস্পতিবার তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়া হয়।

এদিকে অভিযুক্ত ছেলেটিকে সালিসে কান ধরে ওঠবস করানোর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ছেলেটিকে বলতে শোনা যায়, একটি মেয়েকে আমি লাথি মেরেছি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সে জন্য আমি মাফ চাচ্ছি। এই ভুল আমার দ্বারা আর হবে না। আমি কাঁচপুর ছেড়ে চলে যাচ্ছি।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে লাথি মারার ভিডিওটি এক মাস আগের। স্কুলের সময় বাইরে ঘোরাফেরা করায় স্কুলের স্যাররা বিচার করে আমার মেয়েকে টিসি দিয়ে বের করে দিয়েছে। অভিযুক্ত ছেলেটির কোনো বিচার হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। তিনি বলেন, আমরা গরিব মানুষ। কাজকর্ম করে খাই। এখন এই স্কুলে পড়াতে পারব না। মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে।

জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার বলেন, স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়ে ওই দুই ছাত্রীকে টিসি দিয়েছে। যেহেতু ঘটনাটি স্কুলের বাইরে, তাই স্থানীয় লোকজন ছেলে ও ছাত্রীদের বিচার করেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিও তাদের নজরে এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech