শিরোনাম :
জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি জামিন নামঞ্জুর- কারাগারেই থাকছেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ আজ থেকে একাদশে ভর্তি আবেদন শুরু, আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার নিষেধাজ্ঞা শেষে তিন মাস পর আবার খুলেছে সুন্দরবন আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জবাবে ইরাক, কুয়েত-জর্ডান ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে প্রণোদনা প্যাকেজ : সরকার প্রতি ইউনিট কিনবে ১০.৫০ টাকা হারে ৬ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে হরমুজ সংকটে সেপ্টেম্বরের পরও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ

আশুলিয়া এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সেতু খুলছে বুধবার

  • ০১:১৩ পিএম, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সার্ভিস লেন সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে বুধবার (২ সেপ্টেম্বর)।

এটি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় প্রথম কোনো অংশ, যা সাধারণ মানুষের যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। এর ফলে ঢাকার উত্তরা থেকে আশুলিয়াগামী যানবাহনের উভয় দিকের যাতায়াত সহজ হবে।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, এটিই প্রকল্পের আওতায় প্রথম অংশ, যার সুবিধা জনসাধারণ আগামীকাল থেকে ভোগ করতে পারবেন। সার্ভিস লেনটি আগামীকাল খুলে দেওয়া হচ্ছে।

এর আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার জানান, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ২ লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার।

তিনি জানান, সেতু দুটি উন্মুক্তকরণ অনুষ্ঠান ২ সেপ্টেম্বর সকাল ১০টায় ধউর সেতুর ওপর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, সার্ভিস লেন ও এক্সপ্রেসওয়ের মূল লেন এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে তুরাগ নদীর স্বাভাবিক পানি প্রবাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এ কারণে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি স্থানীয় যানবাহন চলাচলের জন্য উড়ালপথে দুই লেনের পৃথক দুটি সার্ভিস লেন সেতুর নকশা করা হয়েছিল।

প্রায় ৩ দশমিক ৭১ কিলোমিটার দীর্ঘ এ অংশের সার্ভিস লেনের নির্মাণকাজ গত আগস্ট মাসেই শেষ হয়েছে। সার্ভিস লেনে কালো পিচ ঢালাই ও রোড মার্কিংয়ের কাজও শেষ হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech