শিরোনাম :
হরমুজ সংকটে সেপ্টেম্বরের পরও কাতারের এলএনজি পাবে না বাংলাদেশ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু কক্সবাজার থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশুলিয়া এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সেতু খুলছে বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মোদি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

  • ০৯:৪০ পিএম, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
সারাদেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের মঙ্গলবারের ১ সেপ্টেম্বর বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে মারা গেছে।

তাদের হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট প্রাণ গেছে ৮৮০ জনের। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ মারা গেছে ১৫১ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৭৪ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৪৭ জন, রাজশাহীতে ২৮, সিলেটে ১৫৪, চট্টগ্রামে ২৯১, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৭৮, রংপুরে ১৭ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৯ হাজার ৫১৯। তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন হাসপাতাল ছেড়েছেন। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech