শিরোনাম :
ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ গাজীপুরে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২ বৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

  • ১০:০১ পিএম, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সরাসরি নাকচ করে দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধে তার দেশ কোনোভাবেই সেনা বা সামরিক সরঞ্জাম পাঠাবে না। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, দক্ষিণ কোরিয়া এমন কোনো পদক্ষেপে যাবে না, যার ফলে তাদের এই যুদ্ধে জড়াতে হয়।

তবে বাণিজ্যিক জাহাজ, অপরিশোধিত তেল পরিবহন এবং নিজেদের নাগরিকদের নিরাপত্তায় মধ্যপ্রাচ্যের জলপথে দক্ষিণ কোরিয়া নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে কোনো ভূমিকা রাখবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান লি। এদিকে, ইরান যুদ্ধে সিউলের সমর্থন পর্যাপ্ত নয় বলে ট্রাম্পের সমালোচনা এবং গ্রীষ্মে দুই দেশের যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ায় কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে।

একই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি আগামী কয়েক মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে সম্ভাব্য একটি বৈঠকের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ট্রাম্প এই আলোচনা করতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সংলাপের সুযোগ তৈরিতে দক্ষিণ কোরিয়া সমন্বয়কের কাজ করে যাচ্ছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech