শিরোনাম :
টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের

টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত

  • ০১:৪০ পিএম, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সেতু নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারসহ নির্ধারিত কারিগরি বিবরণের বাইরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল ২৩ সেপ্টেম্বর জারি করা এলজিইডির অফিস আদেশে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধিতে বর্ণিত অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার অভিযোগে অভিযুক্ত করা হয়। পরে একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এলজিইডির আদেশ অনুযায়ী, বাসাইল উপজেলার বাসাইল জিসি-কাওয়ালজানি ইউনিয়ন পরিষদ হয়ে মাইজখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু নির্মাণকাজ চলছিল। ওই নির্মাণকাজের তদারকির দায়িত্বে ছিলেন কার্যসহকারী মো. হাসমত আলী।

অভিযোগ রয়েছে, তিনি সেতুটির নির্মাণকাজের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারসহ নির্ধারিত কারিগরি বিবরণের বাইরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন।

এলজিইডির আদেশে বলা হয়েছে, এ ঘটনায় জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দেশ টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে। এতে এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

তবে নথিতে উল্লিখিত অভিযোগগুলো প্রশাসনিক কার্যক্রমের অংশ। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার দায় নির্ধারণ পরবর্তী বিভাগীয় কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech