শিরোনাম :
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার- ‘আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রধানমন্ত্রী এ বছর ৪৩ লাখ কৃষক কার্ড পাবেন : কৃষি মন্ত্রী দিনব্যাপী সফরে ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র, স্বাগত জানালেন ট্রাম্প অক্টোবরে বাড়ছে না জ্বালানি তেলের দাম দুর্গাপূজা উদযাপনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, ৬ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট ভারতীয়

আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, ৬ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

  • ১০:২৫ এএম, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর এই বিদায় বেলায় দেশে বৃষ্টির পরিমাণ কমে এসেছে। চট্টগ্রাম অঞ্চল ছাড়া বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টি হয়নি। গত ২৪ ঘন্টায় ঢাকায় কোন বৃষ্টিপাত হয়নি। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে ১৩১ মিলিমিটার।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৩ দশমিক ২ এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

গতকাল বুধবার সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

তবে আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫০ মিনিটে।

আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে জানিয়েছে, শুক্রবার ২ অক্টোবর তারিখের পূর্বাভাসে জানিয়েছে, সন্ধ্যা ০৬ টা থেকে বৃষ্টিপাত: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech