শিরোনাম :
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ ২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা

  • ১০:৩৯ এএম, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

রবিবার ১১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ অক্টোবর, ২১ অক্টোবর ও ২২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। এ কারণে ওই তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, ১৭ অক্টোবর ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বহাল থাকবে। তবে দুর্গাপূজার ছুটির দিনগুলোতে এসব শাখা ও উপশাখায় আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।

এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech