শিরোনাম :
হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২ তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী চুক্তি শিগগিরই নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার কাছ থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে এক দিনে আরও ৭ জনের মৃত্যু

আড়াই কোটিটাকার বেশি মূল্যের বিদেশি কয়েন জব্দ করল বিজিব- আটক ২

  • ১০:২০ এএম, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮৭২টি পুরোনো বিদেশি কয়েন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার ১৪ অক্টোবর সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এর আগে মঙ্গলবার ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামুইরহাট বাজারে পৃথকভাবে এ অভিযান চালায় জয়পুরহাট ২০ বিজিবি। এতে পত্নীতলা ১৪ বিজিবি সহযোগিতা করেন।

আটক ব্যক্তিরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের রশিদ মিয়া (৫২) এবং ধামুইরহাট বাজার এলাকার রুবেল মিয়া (৫০)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের পুরোনো কয়েন জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঁচ, দশ ও এক পয়সার কয়েন, ভারতের আনা ও পয়সার কয়েন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের কয়েন। এ ছাড়া বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েন, সিমকার্ডসহ দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা কয়েনগুলোর মধ্যে ভারতীয় এক-চতুর্থাংশ আনার তামার কয়েন উল্লেখযোগ্য। এর মধ্যে রাজার প্রতিকৃতিযুক্ত ৫৮৭টি কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৫৬৬ টাকা এবং রানির প্রতিকৃতিযুক্ত ১৪৮টি কয়েনের মূল্য ৫ লাখ ২৩ হাজার ৪৭৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত কয়েনসহ আটক ব্যক্তিদের নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech