শিরোনাম :
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী রাশিয়ায় শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্প

দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

  • ১০:৩৩ এএম, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
Ydh: nQoadik

।।বিকে ডেস্ক।।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিনের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় স্বাভাবিক হবে বাণিজ্যিক কার্যক্রম।

শুক্রবার ১৬ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।

তিনি জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে যৌথভাবে জানিয়েছে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে এ সময়ে বন্দর এলাকার সব ধরনের আমদানি-রফতানিকারক কার্যক্রম বন্ধ থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাসসকে বলেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্দর বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বাসসকে বলেন, পূজা উপলক্ষে আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে বন্দরে সীমিত পরিসরে পণ্য ওঠানো-নামানো, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে।

তবে এসময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে, যাতায়াতে কোনো সমস্যা হবে না। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই জামিরুল ইসলাম জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ফলে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech