Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্ত

  • ০২:০০ পিএম, মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ছবি: প্রতীকি অর্থে

।।বিকে রিপোর্ট।।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘঠিত ‘গুমের’ ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার ১৮ মার্চ গণমাধ্যমে প্রকাশ পেলেও গতকাল সোমবার ১৭ মার্চ বিভাগ থেকে সময় বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘কমিশনস অব ইনকোয়্যারি অ্যাক্ট, ১৯৫৬’–এর সেকশন ৩ এ দেওয়া ক্ষমতাবলে সরকার এ অ্যাক্টের অধীন ১৫ সেপ্টেম্বর ২০২৪ জারিকৃত প্রজ্ঞাপন (এস.আর.ও.নম্বর-৩১২-আইন/২০২৪) দিয়ে গঠিত গুমসংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে।

এ প্রজ্ঞাপন ১৫ মার্চ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পাবেন। পাঁচ সদস্যের এ কমিটির প্রথমে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তদন্তের অগ্রগতি বিবেচনায় মেয়াদ বাড়ানো হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ আগস্ট গঠিত এ কমিশন কাজ শুরুর পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে।

গত ৫ নভেম্বর কমিশন সংবাদ সম্মেলনে বলেছিল, কমিশনে গুমের ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তারা ৩৮৩টি অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই করেছে। এসব অভিযোগের মধ্যে র‌্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ। অভিযোগের বিষয়ে কমিশন এরই মধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নিয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech