শিরোনাম :
বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে শিশু ও নারীসহ নিহত ৫ ‘ক্রসফায়ার’ নিয়ে বিতর্কিত মন্তব্য : আইজিপির অপসারণ চায় এনসিপি আজ ইসরায়েলে নির্বাচন: অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেতানিয়াহু বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

  • ০৯:৫১ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সাবেক মিস সুইজারল্যান্ড ও মডেল বিয়াত্রিস কিউল। সোমবার ২৬ অক্টোবর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত একটি প্রতিবেদনে এই অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নাকচ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে একটি সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ২৪ বছর বয়সী কিউলের পরিচয় হয়। কিউলের অভিযোগ, ট্রাম্প তাঁকে ভিসা ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রলোভন দেখিয়ে হোটেলের ওপরের তলায় ডেকে নেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। প্রতিবেদনে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। কিউলের দাবি, ঘটনার দিন এপস্টিন নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন।

হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসন এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ট্রাম্পের দাবি, এপস্টিনের বিকৃত রুচির কথা জানতে পেরে অনেক আগেই তিনি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রকাশিত এই প্রতিবেদনটিকে ভোটারদের মনোযোগ সরানোর একটি কৌশল বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। বিশেষত, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটের মতো বিষয়গুলো থেকে নজর ঘোরাতেই ডেমোক্র্যাটরা এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি রিপাবলিকান শিবিরের।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech