শিরোনাম :
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণে জাতিসংঘে আহ্বান জানালো বাংলাদেশের ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকে বাসের ধাক্কা: নিহত ৩, আহত অন্তত ১০ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমির মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আঘাত মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলবে বাংলাদেশ: আইএমএফ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী

  • ০৯:৪৪ পিএম, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দখলদার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনের ওপর গতকাল থেকেই নজর রাখছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষ। যুদ্ধাপরাধে অভিযুক্ত বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হোক, তারা মনেপ্রাণে এটি চাইছেন। কারণ এই নেতানিয়াহু গত তিন বছর উপত্যকার মানুষের ওপর চালিয়েছেন অন্যতম ভয়াবহ গণহত্যা।

নেতানিয়াহুর জায়গায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোতের। তবে তিনি ক্ষমতায় আসলেও যে গাজার মানুষের প্রতি সহিংসতা কমবে না সেটি জানেন সেখানকার বাসিন্দারা। তবে তারা এখন চান অন্তত নেতানিয়াহুর চেয়ে কম ক্ষতিকর কেউ ক্ষমতায় আসুক।

গাজার খান ইউনিসের আয়মান আহমেদ বার্তাসংস্থা এপিকে বলেছেন, “গাজা নিয়ে তাদের সব নীতিই রূঢ়। তবে আমরা দুই শয়তানের চেয়ে কম শয়তানকে বেছে নিব।”

আয়মান আহমেদ বলেন, তিনি চান গাদি আইজেনকোত প্রধানমন্ত্রী হোক। কারণ তিনি গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে চুক্তি আছে সেটিকে সমর্থন করেন।

ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া হামাস ও ইসরায়েলর এ চুক্তিতে বলা আছে— হামাস নিজেদের নিরস্ত্র করবে, গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি সরকার গঠিত হবে। অপরদিকে দখলদার ইসরায়েল তাদের সব সেনাকে গাজা থেকে সরিয়ে নেবে। এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে।

নেতানিয়াহু ট্রাম্পের এই চুক্তিতে রাজি হলেও এটি এখন পর্যন্ত কার্যকর করতে দেননি।

আইজেনকোত ক্ষমতায় আসলেও যে গাজায় নাটকীয়ভাবে সবকিছু পরিবর্তন হবে না, সেটি উল্লেখ করে মোহাম্মদ আবেদ নামে অপর এক ব্যক্তি বলেছেন, “আইজেনকোতের জয় নাটকীয়ভাবে পরিস্থিতির পরিবর্তন করবে না। কারণ তাদের নীতি প্রায় একইরকম। শেষে, এটিও (আইজেনকোতের শাসন) একই হবে।”
সূত্র: এপি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech