শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলা হাম উপসর্গে ‍আরও ২ মৃত্যু পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ বরগুনার ডাকবাংলো থেকে মা ও ২ মেয়ের মরদেহ উদ্ধার: ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশ হেফাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়ম, বলপ্রয়োগ ও ব্যালটে আগাম সিল মারার অভিযোগ জামায়াতের নিরাপত্তা শঙ্কায় সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের নভেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

হাম উপসর্গে ‍আরও ২ মৃত্যু

  • ০৭:১৪ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১ হাজার ৩১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের শরীরে।

শুক্রবার ৩০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেটে, অন্যজন খুলনায় চিকিৎসাধীন ছিল। এ নিয়ে গত ২৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech