শিরোনাম :
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলা হাম উপসর্গে ‍আরও ২ মৃত্যু পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ বরগুনার ডাকবাংলো থেকে মা ও ২ মেয়ের মরদেহ উদ্ধার: ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশ হেফাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়ম, বলপ্রয়োগ ও ব্যালটে আগাম সিল মারার অভিযোগ জামায়াতের নিরাপত্তা শঙ্কায় সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের নভেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলা

  • ০৭:১৬ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
আফগানিস্তানের সীমান্ত এলাকায় আফগান তালেবান যোদ্ধাদের একাধিক সেনা চৌকি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান এবং পারাচিনার থেকে এসব হামলা চালায় পাক বাহিনী।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গত বুধবার আফগান সেনারা বিনা উস্কানিতে আঙ্গুর আড্ডা এলাকায় গুলি ছোড়ে। এর জবাবে আজ শুক্রবার তাদের স্থাপনা লক্ষ্য করে পাকিস্তানের সেনারা হামলা চালিয়েছে।

এ সময় আফগান সেনারা তাদের অবস্থান ছেড়ে পালিয়ে যায় এবং বেশ কয়েকজন আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনা সূত্র।

গত বুধবার আঙ্গুর আড্ডায় আফগানদের হামলায় একজন নিহত ও একই পরিবারের বেশ কয়েকজন আহত হন। ওইদিনই পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছিল। আজ আবার নতুন করে হামলা চালিয়েছে তারা।

দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কোনো উস্কানি ছাড়া গত বুধবার আঙ্গুর আড্ডা বাজারে গুলি ছোড়ে আফগান সেনারা। তখন এ হতাহতের ঘটনা ঘটে।

যেখানে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে সেখানে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। এরমধ্যে এটি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।

সূত্র: জিও টিভি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech