শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদাম আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

  • ০৭:৫০ পিএম, শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং আজাদ ফিলিস্তিনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার ২১ মার্চ দুপুর পৌনে ২টায় “আজাদ ফিলিস্তিন” ও ইনকিলাব মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল শুরু হয়ে হলপাড়া, প্রশাসনিক ভবন এলাকা, ভিসি চত্বর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় তারা ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’; ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রী; ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ; জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক; ওয়ান টু থ্রি ফোর, অকুপেশন/জায়োনিজম নো মোর’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে আজাদ ফিলিস্তিনের আহ্বায়ক ইমরান বলেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্রবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে একই সাথে জায়োনিজমের বিরুদ্ধে। যারা যুগযুগ ধরে আমেরিকার মদদে ফিলিস্তিনে হাজারো মুসলিমকে হত্যা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবো।

মুসলিম বিশ্বের কাছে আহ্বান, আপনারা সোচ্চার হোন। ফিলিস্তিনকে রক্ষা করুন। আপনারা রাজপথে নেমে এসে ফিলিস্তিনের আজাদী নিশ্চিত করুন। এছাড়াও উগ্র হিন্দুত্ববাদের বীজ এদেশ থেকে বিতাড়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে লড়াই করে যাবো।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদী বলেন, আওয়ামী লীগ ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছিলো আমাদের ভাই-বোনদের উপর নজরদারির জন্য। আমরা এর হিসাব চাই। যে স্পাইওয়্যার কিনে আমার ভাইকে আইনঘরে রাখা হয়েছে, তার বিচার করতে হবে।

আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল লেখা পুনর্বহাল করতে হবে। আমরা এখান থেকে ইসরায়েলের ধ্বংস এবং ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি। আল্লাহর কাছে এটাই চাই, এই জীবদ্দশায় যেনো ইসরায়েলের ধ্বংস দেখে যেতে পারি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, “সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে, সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে।

ওআইসি, ইউনিসেফ, জাতিসংঘ আপনারা কি ফিলিস্তিনের গণহত্যা দেখছেন না? সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? সারা বিশ্বে আপনারা এত মানবাধিকারের বয়ান দেন, তাহলে ফিলিস্তিনের বেলায় এই মানবাধিকার কোথায়? মুসলিম বিশ্বের কাছে আবেদন, আপনারা দ্রুত ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার জন্য তাদের পাশে দাঁড়ান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech