শিরোনাম :
গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়ার জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া: ডিসি-এসপি প্রত্যাহার দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী: হার্টে দুটি রিং পরানো হয়েছে টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয় ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার বিশ্বে বায়ু দূষণের তালিকায় ঢাকা ৩য় -বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকাসহ সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া: ডিসি-এসপি প্রত্যাহার

  • ১১:২৬ এএম, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গোপালগঞ্জে লগি-বইঠা, রামদা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সশস্ত্র মহড়া এবং নৈরাজ্য সৃষ্টির পর কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

উদ্ভূত পরিস্থিতিতে জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয়েছে ছয় প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। সরকার স্পষ্ট বার্তা দিয়েছে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হলেও, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে চরম কঠোর অবস্থান নেওয়া হবে।

সরকারের নীতিনির্ধারক ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, সারা দেশে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগ এখন শুধু গোপালগঞ্জকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতা-কর্মীদের গোপালগঞ্জে জড়ো করা হয়েছে এবং বিদেশ থেকে তাদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন স্থাপনায় হামলারও আশঙ্কা করা হচ্ছে।

সরকার মনে করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানি দিয়ে বলপ্রয়োগে বাধ্য করা আওয়ামী লীগের একটি সুপরিকল্পিত ফাঁদ। প্রাণহানি ঘটিয়ে তারা ‘ভুক্তভোগী’ সাজার চেষ্টা করছে। তবে সরকার সেই ফাঁদে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জকেন্দ্রিক কিছু কর্মসূচি ও মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে তারা যদি সীমা লঙ্ঘন করে, তবে আইন অনুযায়ী যথাযথ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

গোপালগঞ্জে আওয়ামী লীগের সশস্ত্র মহড়া, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় স্থানীয় প্রশাসনের অদক্ষতার বিষয়টি সরকারের উচ্চ মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। গত দুই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর স্থানীয় প্রশাসন ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়।

রবিবার ১৫ নভেম্বর জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এবং নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয় হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে।

অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করে, ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন এবং সর্বশেষ রোববার আরও তিন প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়। পাশাপাশি পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

রোববার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফ করেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বিন্দুমাত্র বরদাশত করা হবে না।”

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে নানা কর্মসূচি দিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এরই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের এক বছর পূর্তি (১৭ নভেম্বর) সামনে রেখে ১৩ নভেম্বর থেকে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। এর মধ্যে ১৯ নভেম্বর দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচিরও ডাক দেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবেই গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ, সশস্ত্র মহড়া এবং ভাঙচুর চালান দলটির নেতা-কর্মীরা। এর আগে, গত জুলাইয়েও দলটির নেতা-কর্মীদের হামলায় চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সূত্র: প্রথম আলো।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech