শিরোনাম :
সারাদেশে হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু  খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দেশব্যাপি শনিবার বিএনপির দোয়া মাহফিল ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’ হাসিনাকে প্রত্যর্পণ না করলে তারেক রহমান ভারত সফর করবেন না ডারউইনে তানজিদের প্রথম টেস্ট সেঞ্চুরি: বড় লিডের পথে বাংলাদেশ চট্টগ্রামে অগ্রণী ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা লুট : দুজনকে গ্রেপ্তার মার্কিন রণতরীতে গুলিতে ৭ জন নিহত, আত্মহত্যার চেষ্টায় সাগরে ঝাপ: নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতায় সব বিধিমালা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ ২৫ মার্চ পর্যন্ত

  • ১২:২৭ পিএম, সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আগামী ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

নোটিশ টাঙানো ও জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি সোমবার ১৭ মার্চ বিকেলে জানানো হয় বলে নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

তিনি আরও জানান, এছাড়াও ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, আমন্ত্রিত ভিভিআইপি এবং আগত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ করা পর্যন্তও সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণকালে সেখানকার ফুলের বাগানের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech