Breaking News:


শিরোনাম :
সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আজও আকাশ মেঘলা থাকতে পারে ট্রাইব্যুনালে এক প্রসিকিউটরের পদত্যাগ: দুই প্রসিকিউটর নিয়োগ,

চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে – উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া

  • ০৯:৪৩ পিএম, বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে – বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত-সহস্র শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি, সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান রয়েছে। অনেকে মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব, আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরে দিল আমার থেকে ৫০ টাকা দিতে হবে ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার, কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে, এখন কেন চলবে না।

আসিফ মাহমুদ আরও বলেন, এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদের আইনের হাতে তুলে দিতে হবে। আমি মুরাদনগরবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।  

আসিফ মাহমুদ বলেন, আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে (মুরাদনগরে) এখনো সচেতন মানুষজন আছে। যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যারা আঘাতপ্রাপ্ত হয়েও এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এটা আমাদের গর্ব যে মুরাদনগর এখনও সচেতন মানুষ আছে।

আমরা সারাদেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই, আপনারা যেখানেই চাঁদাবাজি দেখবেন, যেখানেই দেখবেন বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হচ্ছে সেখানেই প্রতিরোধ করবেন। স্থানীয় প্রশাসন পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, সরকার মনে করছে তরুণ প্রজন্ম ও শিশু কিশোররা আগামীর বাংলাদেশের ভবিষ্যত। আমরা তাদেরকে যেভাবে গড়ে তুলব তারা ঠিক সেভাবেই গড়ে উঠবে এবং আমরা সে রকমই একটি বাংলাদেশ পাব।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদেকে মাদক থেকে দূরে সরিয়ে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট প্রতিযোগিতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ২০ জন প্রতিযোগীকে পুরস্কার তুলে দেন আসিফ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহম্মেদ, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech