শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় সোয়া ৪ কোটি টাকার টোল আদায়

  • ০১:০৯ পিএম, শনিবার, ২৯ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত,ফাইল ফটো,

।।বিকে রিপোর্ট।।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের কারণে পথে বেড়েছে যানবাহনের চাপ।

ঘরে ফেরা মানুষদের নতুন পছন্দ দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু।

গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত) এক দিনে টোল আদায় করা হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা। এই সময়ে মোট গাড়ী পারাপার হয়েছে ৩৯ হাজার ৬৩৭টি।

শনিবার ২৯ মার্চ পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ এ কথা জানান। তিনি আরও বলেন, গতকাল সকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। এতে পদ্মা সেতুতে টোল আদায় পঞ্চম সর্বোচ্চ হয়েছে।

টোল আদায়ের পরিমাণ থেকে বোঝা যাচ্ছে, মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়িতে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এ পথের যাত্রীরা নির্বিঘ্নে বাড়িও ফিরছেন।

এর আগে গত বছরের ৯ এপ্রিল এক দিনে টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। সে বছর ১৪ জুন আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। ১৫ জুন আদায় হয়েছিল ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা।

২০২৩ সালে সর্বোচ্চ টোল আদায় করা হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় আদায় করা টোল পদ্মা সেতু চালু হওয়ার পর এযাবৎকালের পঞ্চম সর্বোচ্চ বলছে সেতু বিভাগ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৮ হাজার ৩০০ টাকা। জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতু পার হয়েছে ১৩ হাজার ৫৮০টি গাড়ি। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ১৩ হাজার টাকা।

দেশের সব পোশাক কারখানা বন্ধ হয়ে গেলে বাড়ি ফেরা মানুষের চাপ আরও একবার হতে পারে। না হলে এ পথ ব্যবহারকারীরা সামান্যতম ভোগান্তি ছাড়াই ঈদে বাড়ি যেতে পারবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech