শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহে কাটবে ঈদ

  • ১১:৩৬ এএম, রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৭ টি বিভাগের উপরে তাপ-প্রবাহ ছড়িয়ে পড়েছে। কিছু কিছু জায়গায় তা তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে।

এবারের ঈদুল ফিতরও কাটবে তাপপ্রবাহের মধ্য দিয়ে। নেই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা।

রবিবার ৩০ মার্চ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে জানায়, সোমবার ও মঙ্গলবারের দিকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, খুলনা অঞ্চল ও রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পাবে। দেশের অন্যান্য স্থানেও আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম হওয়ায় স্থানীয়ভাবে কিছু কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

রবিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

যশোর ও সিরাজগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সবমিলিয়ে বর্তমানে ১৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে বেসরকারী আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কম জানিয়েছে, রবিবার ৩০ মার্চ দেশের ৮ টি বিভাগের উপরেই তাপ-প্রবাহ ছড়িয়ে পড়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

গতকাল দেশের ৭ টি বিভাগে তাপ-প্রবাহ অব্যহত ছিল। শনিবার মার্চ দুপুর ৩ টার সময় খুলনা বিভাগের যশোর জেলার উপর ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজকে পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা সহ দেশের একাধিক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। যা হবে সর্ব-কালের মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে।

তাপ-প্রবাহের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্ক মানুষরা। এই তাপ-প্রবাহের সময় শিশু ও বয়স্ক মানুষদের নিয়ে দিনের বেলা ঈদের কেনা-কাটা করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকুন। তাপ-প্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত মানুষের মৃত্যু কিংবা চূড়ান্ত রূপে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সকলের জন্য সতর্কতা অত্যন্ত জরুরী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech