শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ : শিশুসহ নিহত ৯

  • ০২:১০ পিএম, বুধবার, ২ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

বুধবার ২ মার্চ সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় জানা না গেলেও কয়েকজনের নাম জানা গেছে। এরা হচ্ছেন: কুষ্টিয়া জেলার বোয়ালীয়া থানার কুষ্টিয়া ইসলামীয়া বিশ্ববিদ্যালয় এলাকার দিলিপ কুমার বিশ্বাস, সাধনা, আশিস।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মনজুর হোসেন বাসস’কে বলেছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে এক কন্যা শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালকের মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইল নিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার দিকে যাচ্ছিল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেছেন, লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত একজনকে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মতিন বলেছেন, লোহাগাড়ায় উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত অজ্ঞাত আরো একজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech