শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

আমেরিকান পণ্যে চীনের অতিরিক্ত ৩৪% পাল্টা শুল্ক আরোপ

  • ১১:০৬ এএম, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের পাল্টা হিসেবে মার্কিন পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত অতিরিক্ত শুল্ক আরোপ এবং বিধিনিষেধ ঘোষণা করেছে চীন।

শুক্রবার ৪ এপ্রিল চীন এ ঘোষণা দিয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে মার্কিন সব পণ্যের ওপর ৩৪ শতাংশ হারে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

বেইজিং সামেরিয়াম, গ্যাডোলিনিয়াম, টের্বিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইটিট্রিয়ামসহ আমেরিকার মাঝারি ও ভারি বিরল ধাতব পদার্থ (হেভি রেয়ার আর্থস) রপ্তানির উপরও নিয়ন্ত্রণ ঘোষণা করেছে। আজ (৪ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইন অনুযায়ী প্রাসঙ্গিক আইটেমগুলোয় চীন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ বাস্তবায়নের উদ্দেশ্য হলো জাতীয় সুরক্ষা ও স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করা এবং অ-বিস্তারের মতো আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো পূরণ করা।

এটি ‘আনরিলায়েবল এনটিটি’ বা ‘অবিশ্বাস্য সত্তা’ তালিকায় ১১ টি সত্তা যুক্ত করেছে, যা বেইজিংকে বিদেশ সত্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে দেয়।

উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই শুল্কনীতির মূল উদ্দেশ্য হলো আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়া।

গত বুধবার ২ এপ্রিল হোয়াইট হাউজের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, দশকের পর দশক ধরে আমাদের দেশ লুটপাট, শোষণ এবং নিপীড়নের শিকার হয়েছে, তা বন্ধ করার সময় এসেছে। তাঁর ঘোষিত শুল্ক হার অনুযায়ী, আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীনের পণ্য আমদানির ওপর ৩৪ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

এছাড়া, ভারতের ওপর ২৬ শতাংশ, জাপানের ওপর ২৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের জন্য এই শুল্ক হার ৩৭ শতাংশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech