শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

বিডার সাথে কানাডা ভিত্তিক কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ১০:১১ এএম, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বাংলাদেশের বিশুদ্ধ পানি খাত এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার ১০ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এর অংশ হিসেবে রাজধানীর  একটি হোটেলে এক অনুষ্ঠানে

বিডা সচিব সচিব খন্দকার আজিজুল ইসলাম এবং কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেডের প্রতিনিধি আন্দ্রেয়া ব্যাটিস্টন নিজ নিজ পক্ষের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেড বাংলাদেশের বিশুদ্ধ পানি খাত এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

চুক্তির অংশ হিসেবে কোয়েস্ট ওয়াটার গ্লোবাল ইনকর্পোরেটেড বাংলাদেশে অ্যাকোয়াট্যাপ, একটি বিকেন্দ্রীভূত পানি বিতরণ ব্যবস্থার মতো প্রকল্পগুলি উন্নয়ন এবং দেশজুড়ে বিস্তৃত বিনিয়োগ কার্যক্রম প্রচারের জন্য প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech