Breaking News:


শিরোনাম :
পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল, এম আবদুল্লাহর নিয়োগ বাতিল আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে : সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া

চার্জশিট থেকে আ.লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ

  • ১১:২৮ এএম, শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
গাইবান্ধার ফুলছড়িতে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নাম বাদ দেওয়ার সুপারিশ করায় আলোচনার কেন্দ্রে এসেছেন উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নান্নু।

এ ঘটনায় উপজেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি।

গত বুধবার জেলা বিএনপির পক্ষ থেকে নান্নুর কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী সাত দিনের মধ্যে স্বশরীরে জেলা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ফুলছড়ি থানার ওসিকে উদ্দেশ করে একটি চিঠি দেন নান্নু। সেই চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন।

এ ছাড়া আরও বিতর্ক সৃষ্টি হয়েছে, যখন তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হাকিমকে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের ইউনিয়ন পর্যায়ের সভাপতি হিসেবে স্বীকৃতি দিয়ে একটি প্রত্যয়নপত্র দেন। অথচ হাকিম ওই ককটেল মামলার এজাহারভুক্ত আসামি এবং তার পক্ষেই আদালতে সাক্ষ্য দিয়েছেন নান্নু নিজেই।

বিষয়টি জানাজানির পর ফুলছড়ি জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। জেলা বিএনপি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দ্রুত ব্যাখ্যা চাওয়ার মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করতে  নান্নুকে চিঠি দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech