শিরোনাম :
জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮

ঢাকা সহ বিভিন্ন বিভাগে ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির আভাস

  • ১০:১১ এএম, রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হওয়াও বয়ে যায় যেতে পারে।

রবিবার ১৩ এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলেমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আকারে ৪০-৫০ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় এসব এলাকায় বৃষ্টিপাত হয়নি বলেও জানানো হয়েছে।

এদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমে আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ পূর্বাভাসে বলেছেন, রবিবার ১৩ এপ্রিল ভোর ৫ টার পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

বিভিন্ন বিভাগ গড়ে সকাল ৬ টা থেকে বিকাল ৪ টার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের অল্প কিছু সম্ভাবনা রয়েছে আজ রবিবার সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।

বজ্রপাতে মৃত্যুর হার কমাতে তিনি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।  

অন্যদিকে ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগন্জ, কাছার ও হাইলা কান্দি জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে।

এছাড়া ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে দিয়েও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech