শিরোনাম :
সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত সারাদেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু সীমান্তে অবৈধ পুশইন ন্যক্কারজনক, ভারতের আচরণ সৎ ও বন্ধুত্বপূর্ণ হতে পারে না যুদ্ধের মধ্যেও আল-আকসায় ঈদের জামাতে হাজারো মুসল্লি যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে একত্রে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পবিত্র ঈদূল আজহা’য় সম্পাদকের শুভেচ্ছা ‘পবিত্র ঈদুল আজহা’য় দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি প্রধানমন্ত্রীর পবিত্র ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

নববর্ষে কলকাতা : হালখাতা, শোভাযাত্রায় উৎসবের আমেজ

  • ১১:৪৪ এএম, বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ছবি: খবর অনলাইন

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
বাংলাদেশের মতো বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে উচ্ছাসে, উৎসবে মাতল কলকাতাও।

মঙ্গলবার ১৫ এপ্রিল উৎসবের আমেজে মেতেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। মঙ্গল শোভাযাত্রা, ব্যবসায়ীদের হালখাতা, মন্দিরে ভক্তদের ঢল– ছিল না কোনো কিছুর কমতি। খবর অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৈশাখে দেখা গেল শহরের প্রতিটি কোণায় চেনা আমেজ—মঙ্গল শোভাযাত্রা, ব্যবসায়ীদের হালখাতা, আর কালীঘাট ও দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ঢল। এবছরও তার অন্যথা হল না।

বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠান বৈশাখে হালখাতা পালনের মাধ্যমে গ্রাহকদের স্বাগত জানাল। দোকানে দোকানে ছিল মিষ্টিমুখ আর পূজার আয়োজন। শহরের রাস্তার মোড়ে মোড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

বেশিরভাগ সময় দেখা যায় কলকাতায় বাংলা নতুন বছরের প্রথম দিনটা ভয়াবহ গরম দিয়ে শুরু হয়েছে। ১০ বছর আগে ১৪২৩ বঙ্গাব্দে (২০১৬ সাল) পয়লা বৈশাখেই ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সেদিক থেকে ব্যতিক্রমী ছিল ১৪৩২ বঙ্গাব্দের (২০২৫ সাল) পয়লা বৈশাখ।  এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ সেলসিয়াস। তাই বলা যায়, ১৪৩২–এর পয়লা বৈশাখ গত দশ বছরের শীতলতম নববর্ষের নজির গড়ল।

আবহাওয়া কিছুটা সহনীয় হওয়ায় উৎসবে নগরবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে দিনভর কলকাতার রাজপথ ছিল আনন্দমুখর। আনন্দযাত্রায় পা মেলান বাংলার সব ধর্মের মানুষ। শামিল হন কলকাতার নবীন থেকে প্রবীণ। শোভাযাত্রায় পা মেলায় শহরের শিক্ষার্থীরা। নাচে গানে ছন্দে, বিভেদ ভুলে সম্প্রীতির বার্তা দিলেন সমাজের সব স্তরের মানুষ।


প্রতিবেদনে আরও বলা হয়, নববর্ষে এই প্রাণবন্ত কলকাতা যেন জানিয়ে দিল—সংস্কৃতিই তার আত্মা, উৎসবই তার চালচিত্র।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech