শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

  • ১১:১৮ এএম, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ১৮ এপ্রিল রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক  এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন পুরুষ এবং ২ জন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।  গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন জানান, বাসার মালামালসহ পিকআপটিতে  ১৬-১৭ জন যাত্রী ছিল। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech