শিরোনাম :
বাংলাদেশ ও চীন সমঝোতা স্মারক সই- মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৭৭ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাভার, আশুলিয়া ও গাজীপুরে স্বস্তি: কড়া নিরাপত্তায় উৎপাদনে শ্রমিকরা সরকার বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন থামানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ট্রাম্পের পরাজয়ে ইরানিদের উল্লাস আর উপহাস মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমার হিসাব খোলার সুযোগ রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে: হালকা বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস

প্রধান উপদেষ্টাকে কাতারের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান 

  • ১০:২৭ এএম, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কাতারের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেছে।

বৃহস্পতিবার ২৪ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে দোহায় কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানির সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাক্ষাতের আগে কাতারের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।

বৈঠককালে, প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, দুটি দেশের সশস্ত্র বাহিনী এবং জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে উভয় দেশই পেশাদারভাবে উপকৃত হবে।

তিনি আশ্বাস দেন যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জন করা তাদের বিশাল অভিজ্ঞতা কাতারের সশস্ত্র বাহিনীর কল্যাণে কাজে লাগাবে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech