Breaking News:


শিরোনাম :
তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানি মন্ত্রী সোমবার থেকে সারাদেশে হামের টিকা পাবে শিশুরা ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ: বিজ্ঞপ্তি এ মাসেই খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি জ্বালানি তেলের দাম বাড়লো: অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সরকার ২ মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে : মাহদী আমিন ঢাকায় গরমের দাপট অব্যাহত থাকতে পারে : বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • ০১:৪৮ পিএম, রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
কাল বৈশাখী ঝড়ে লন্ড ভন্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুৎ এর খুটি। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে একরের পর একর ধান ক্ষেত।

শনিবার ২৬ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ ধমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

অপর দিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তালায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায় রুগীদের ওয়ার্ড। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা।

সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম বলেন, কাল বৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে জমিতে পড়ে গেছে ধান। বিদ্যুৎ না থাকায় অন্ধকার পুরো এলাকা।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech