শিরোনাম :
গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী

নাফ নদী থেকে আরাকান আর্মি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে

  • ০৮:২৩ পিএম, বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের চার জেলেকে ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার ১ মে সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

জাদিমুড়া ক্যাম্প ২৭ এর মাঝি মোহাম্মদ নুর জানান, দমদমিয়া এলাকার নাফ নদীর পয়েন্ট হতে ককসিট বা ফুলেট (স্থানীয় ভাষায়) নাফ নদীতে মাছ শিকার করতে যায় জেলেরা।

আজকে হঠাৎ মিয়ানমার থেকে আরাকান আর্মিরা এসে তাদের ধরে নিয়ে যায়। তবে ওই অভিযান থেকে অনেকেই পালিয়ে এসেছে। যা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্য থাকতে হয়। প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech