Breaking News:


শিরোনাম :
নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা জ্বালানিতে সংকট নেই, তাই দামও বাড়াবে না: প্রতিমন্ত্রী সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, আটক-১৫ খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্টঃ জামাতের আমির ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

জবির শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের হামলায় নিন্দা জানালো ছাত্র ফেডারেশনের

  • ১১:৫২ এএম, বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
৩ দফা দাবিতে যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বুধবার ১৪ মে সন্ধ্যায় সংবাদ মাধ্যমে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের পাঠানো যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসিক বৃত্তি, ২০২৫-২৬ অর্থবছরে পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পের আওতায় আনার ন্যায্য দাবিতে আজ প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভে পুলিশের হামলার নিন্দা জানাই।

আজকের পুলিশি হামলা আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনে হামলা-মামলা নির্যাতনের কথা মনে করিয়ে দেয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে, দীর্ঘ ১৫ বছর আমরা এমন একটা দেশের জন্য লড়াই করেছি, যেখানে প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।

আরও বলা হয়, আমরা একইসঙ্গে প্রশ্ন করতে চাই, কেন প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে পদযাত্রার মতো গণতান্ত্রিক কর্মসূচি পালন করা যাবে না?

অন্তবর্তীকালীন সরকারের এ ধরনের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানাই।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech