শিরোনাম :
বুড়িভদ্রা খননে আশ্রয়ণ প্রকল্প ধ্বংস, খোলা মাঠে বসবাস করছেন মানুষ মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি, যাবেও না: মির্জা ফখরুল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইআরআই-এর সহযোগিতার প্রস্তাব আলজেরিয়া-০ আর্জেন্টিনা-৩, মেসির হ্যাটট্রিক বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড দেশের অন্তত ১০ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

পশ্চিম তীরে কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলের গুলি

  • ১১:৪৯ এএম, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী।

বুধবার ২১ মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ঘটনায় কেউ আহত না হলেও আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও একাধিক দেশ নিশ্চিত করেছে, এই ঘটনা বুধবার ঘটেছে যখন কূটনীতিকদের একটি দল জেনিনে ইসরায়েলি বাহিনীর টানা চার মাসের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছিলেন। অভিযানে বহু মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কূটনীতিকরা পূর্বনির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিলেন, যার জেরেই তাদের সতর্ক করতে গুলি চালানো হয়। তবে, তাদের ভাষ্য অনুযায়ী, এটি ‘সতর্কতামূলক গুলি’ ছিল এবং কেউ আহত হয়নি।

পশ্চিম তীরের জন্য নিযুক্ত ইসরায়েলি সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, তারা ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত সম্পর্কে কূটনীতিকদের অবহিত করবেন।

আল জাজিরার সাংবাদিক হামদাহ সালহুত বলেন, এই ঘটনা প্রমান করে দেয় যে—পশ্চিম তীরে বাস্তব অবস্থা কতটা ভয়াবহ। সেখানে কেউই নিরাপদ নয়, এমনকি কূটনীতিকরাও নয়।

তিনি আরও বলেন, উত্তর পশ্চিম তীরের জেনিন, তুলকারেমসহ আশপাশের এলাকাগুলো সম্পূর্ণ ঘেরাও করে সামরিক অভিযান চালানো হচ্ছে, যাতে দশ-হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কূটনীতিকরা যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনই আকস্মিকভাবে গুলির শব্দ শোনা যায় এবং সবাই আতঙ্কে আশ্রয় নিতে ছুটে যান।

আল জাজিরার ফ্যাক্টচেক ইউনিট “সানাদ” যাচাই করে নিশ্চিত করেছে ঘটনাস্থলের পাশে দু’জন ইসরায়েলি সেনা দাঁড়িয়ে ছিলেন এবং তাদের অস্ত্র কূটনীতিকদের দিকে তাক করা ছিল।

প্রায় ২০ জন কূটনীতিক তখন জেনিনের পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছিলেন বলে এপিকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ত্রাণকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির উৎস নিশ্চিত হওয়া যায়নি, তবে কেউ আহত হননি।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে “ভয়াবহ অপরাধ” বলে অভিহিত করেছে এবং বলেছে, “ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে এমন একটি কূটনৈতিক দলের ওপর সরাসরি গুলি চালিয়েছে যারা অনুমোদন পেয়েই সেখানে গিয়েছিলেন।”

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech