Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বিএনপিপন্থি তিন উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে: নাসিরুদ্দীন পাটোয়ারী

  • ১২:২৪ পিএম, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপিপন্থি তিন উপদেষ্টাকে শিগগিরই পদত্যাগে বাধ্য করা হবে – হুঁশিয়ারি দিয়ে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।

বুধবার ২১ মে সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

সমাবেশ থেকে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন না করার দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিশন হঠাৎ গঠন করা হয়েছে এবং এটি বিএনপির হয়ে কাজ করছে।

এ কারণে কমিশনের সব সদস্যের পদত্যাগ দাবি করা হয়। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ—তিনজনই বিএনপির হয়ে কাজ করছেন। তাদের মাধ্যমে দেশের আইন ও অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, জনগণ যেমন তাদের প্রত্যাখ্যান করেছে, আমরাও তাদের ছুঁড়ে ফেলব। বর্তমান ইসি বিএনপির দলীয় কার্যালয়ের মতো আচরণ করছে। এমন পরিস্থিতিতে এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না।

সালেহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি ভারতের দালাল হয়ে গেছেন। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে ধ্বংস করছেন।

অধ্যাপক আসিফ নজরুলের উদ্দেশে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনার টালবাহানা দেশের সঙ্গে বেইমানি। এই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech