শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ দেশে গরীবের চেয়ে ধনীদের সামাজিক সুরক্ষায় দ্বিগুণ ব্যয় হয়- গোালাম পরওয়ার ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ছুড়েছে রাশিয়া -নিহত ৮০ ঈদুল আজহায় ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা মামলার অভিযোগপত্র দাখিল: মামলা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে বদলি

টোকিওতে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান

  • ১১:৪০ এএম, শুক্রবার, ৩০ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করেছেন জাপানের প্রধানমন্ত্রী।

শুক্রবার ৩০ মে সকালে টোকিওতে অধ্যাপক ইউনূস দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে এ গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ড. ইউনূস এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে, উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি এ বৈঠকে গুরুত্ব পাবে।

এর আগে প্রধান উপদেষ্টা টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম : এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক বৈঠকে অংশ নেন।

বৈঠকে ড. ইউনূস মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে (এমআইডিআই) সমর্থন জোরদার করার জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতি (জাইকা) আহ্বান জানিয়েছেন, যাতে অঞ্চলটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বঙ্গোপসাগরের প্রবেশাধিকারকে কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করছি, যা এমআইডিআই অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করবে।’ জাইকা প্রথমে মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রস্তাব দেয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করছে, যার মাধ্যমে পুরো এমআইডিআই অঞ্চলকে একটি বন্দর, লজিস্টিকস, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রিক হাবে রূপান্তরিত করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech