শিরোনাম :
১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, বার্সেলোনা-মাদ্রিদে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ: আহত ২০ গ্রেপ্তার ৭৩ গাজীপুরে আবারও পোশাক শ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাফ চ্যাম্পিয়নশিপ: হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করা মামলার রায়: শিক্ষকের মৃত্যুদণ্ড নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

  • ১১:৪৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশের বিভিন্ন অঞ্চলে এখনো বিচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত। এর মধ্যেই তাপমাত্রা বিরাজ করছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ। যা পরবর্তী সময়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আজ শুক্রবারের কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এটি ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী পাঁচ দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। এ সময়ে বাগেরহাটের মোংলায় ১৩ মিলিমিটার, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech