শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

চিত্রপরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ০১:০৫ পিএম, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিকে রিপোর্ট । সোমবার | এপ্রিল ৮, ২০২৪ | ১২:০৯ পিএম

বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমানের মেয়ে সামিয়া রহমান সৃষ্টি (৩৪)’র ঝুলন্ত মরদেহ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৮ এপ্রিল থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার ৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন রংধনু আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, সন্ধ্যার পর হোটেল কতৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ওই হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেটি উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সাথে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। আজ দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে উঠেন। ইফতারির সময় হোটেল কতৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে।

তবে কোন সাড়াশব্দ না পেয়ে পরবর্তিতে থানায় খবর দেয়। এরপর সেখানে গিয়ে হোটেলের রুমটির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech