শিরোনাম :
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলেন ট্রাম্প ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ ১৯,৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি ঈদের দিন পাকিস্তানে সর্বোচ্চ ৫১.৫ তাপমাত্রার রেকর্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বিএসএফের গুলিতে নিহত মুরসালিনের বাসায় জামায়াত নেতারা গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

  • ১০:৫৩ এএম, রবিবার, ১৫ জুন, ২০২৫
ছবি: প্রতীকি

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার ১৪ জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে- এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

যুক্তরাজ্য এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গেছে। এমনকি ইসরায়েলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি লন্ডন।

টানা ইরানী হামলার মাঝে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি।

বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে। এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ আজ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আজ শনিবার ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাৎজকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন, যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের —বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে।

উল্লেখ্য,  ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech