।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ইসরাইল ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে।
সোমবার ১৬ জুন সকালে ইসরাইলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে গত তিনদিন ধরে চলা সংঘাতের এটি সর্বশেষ পদক্ষেপ।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র নাদাভ শোশানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে লিখেছেন, ‘আইডিএফ বর্তমানে ইরানের মধ্যাঞ্চলে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে।’
পোস্টে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ও ইরানের আকাশসীমায় এই হুমকির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।
এদিকে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।