শিরোনাম :
আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের বোয়িংয়ের সাথে আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করলো বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু

সামরিক হস্তক্ষেপ করে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে -ম্যাক্রোঁ

  • ১০:৪৭ এএম, বুধবার, ১৮ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানে সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার ১৮ জুন এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

একইসঙ্গে তিনি আরও বলেন, এমন কোনও চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সংবাদমাধ্যমটি বলছে, সামরিক উপায়ে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানে শাসনব্যবস্থা বদলানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মঙ্গলবার কানাডার কানানাসকিসে জি–৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ম্যাক্রোঁ বলেন, আমার মতে, এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে সামরিক উপায়ে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করা। কারণ এতে পুরো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে।

মূলত একদিন আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টানাপোড়েন তৈরি হয়। ম্যাক্রোঁ বলেন, ট্রাম্প সময়ের আগেই বৈঠক ত্যাগ করেছেন, কারণ তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা করতে চেয়েছেন।

তবে ট্রাম্প পরে এই দাবি নাকচ করে দেন এবং বলেন তিনি কোনও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন না।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech