শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশে আসছে ডিজিটাল ব্যাংক, মিলবে যেসব সুবিধা বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিলেন বিশেষ বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ইরানে সামরিক হস্তক্ষেপ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

  • ০৮:১৪ পিএম, বুধবার, ১৮ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে উদ্বেগ জানিয়ে আসছে রাশিয়া।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করেছে রাশিয়া।

রাশিয়ান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র‌্যাবকভ হুঁশিয়ার করেন, ইসরায়েলকে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সাহায্য করে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি অস্থিতিশীল হয়ে পড়বে।

বুধবার ১৮ জুন রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।  

তিনি বলেন, ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া বা এমনকি এমন ‘অনুমানমূলক বিকল্প’ বিবেচনাও করা উচিত নয়। এটি এমন একটি পদক্ষেপ হবে, যা পুরো পরিস্থিতিকে আমূল অস্থিতিশীল করে তুলবে।

তিনি আরও জানান, মস্কো ইসরায়েল এবং ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

মার্কিন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়সহ একাধিক বিকল্প বিবেচনা করছেন। সেই প্রেক্ষাপটেই রাশিয়ার কড়া বার্তা এলো।

এর আগে, মঙ্গলবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দেন। তিনি লিখেন, ‘‘আমরা তাকে বের করে (হত্যা!) করব না, অন্তত আপাতত।’’

এদিকে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমান উত্তেজনা এখন ‘‘সংকটজনক’’ অবস্থায় পৌঁছেছে।

ইসরায়েল-ইরানের আকাশযুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনাকে ‘উদ্বেগজনক’ ও ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছিলেন রাশিয়ার কর্মকর্তারা।

আজ এই সংঘাতের সমাধানে মধ্যস্থতারও আগ্রহ দেখিয়েছে রাশিয়া। আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে সমস্যা সমাধানে মধ্যস্ততার এই আগ্রহ দেখান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফোনালাপে আমিরাত ও রাশিয়ার নেতা ইসরায়েল-ইরান সংঘাতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech