শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী প্রস্তাবিত হরমুজ চুক্তিতে প্রণালিটির নিয়ন্ত্রণ পেতে পারে ইরান রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন আরেকটি বিপ্লব আসন্ন, সেই বিপ্লবের জন্য আমি দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি- ডা. শফিকুর রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৯ বিলিয়ন ডলার ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস আজ : বিভিন্ন আয়োজনে স্মরণ করছে গোটা দেশ

শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি

  • ১১:৪৫ এএম, সোমবার, ২৩ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে মার্কিন হামলার পর দেওয়া প্রথম বিবৃতিতে খামেনি এ অঙ্গীকার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। খবর আল–জাজিরার।

এক্স পোস্টে দেওয়া খামেনির ওই বিবৃতিতে জানানো হয়, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।

তিনি জানিয়েছেন, ইসরায়েল ‘বড় ভুল ও বড় অপরাধ’ করেছে। সেই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে।  

গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা শুরু করে ইরানও। তখন থেকে নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন।

৮৬ বছর বয়সী খামেনির আশঙ্কা, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করতে পারে। তেমনটা ঘটলে দ্রুত সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনাও দিয়ে রেখেছেন তিনি। ইরানের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতা খামেনির হাতে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ঘটনায় প্রতিবাদ হয়েছে বিশ্বজুড়ে। বিভিন্ন শহরে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

ফ্রান্স, পাকিস্তান, গ্রিস ও ফিলিপিন্সের প্রতিবাদকারীরা এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে।

সূত্র : আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech