Breaking News:


শিরোনাম :
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট: বুথ ফেরত জরিপ নিয়ে মুখ খুললেন মমতা ভোর থেকে ঢাকায় মুষলবৃষ্টি- বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা শহীদ রাষ্ট্রপতি জিয়া শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: রাষ্ট্রপতি ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত মহান মে দিবস আজ : এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার এপ্রিলের ২৯ দিনেই রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার

আক্রান্ত হলে পাল্টা হামলা চালাবে ইরান- খামেনির হুঁশিয়ারি

  • ১১:২১ এএম, শনিবার, ২৮ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানে আবারও হামলা চালালে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর বৃহস্পতিবার ২৬ জুন প্রথমবার টেলিভিশনে ভাষণ দেন খামেনি। ওই সময় এমন সতর্কতা দেন তিনি।

৮৬ বছর বয়সী খামেনি বলেছেন, ইরানের ওপর হামলার মূল্য হবে চড়া। তিনি উল্লেখ করেন, ইসরায়েল ও ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার পর তারা কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন। যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সামরিক অবকাঠামো।

খামেনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মুখে থাপ্পড় মেরেছে। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে হামলা চালানোর সাহস দেখায় তাহলে মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালানো হবে— এমনটা জানিয়ে খামেনি বলেন, বিষয় হলো, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের অ্যাক্সেস রয়েছে। যখন প্রয়োজন হবে ইরান তখনই এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এটি ছোট কোনো ঘটনা নয়। এটি বড় ঘটনা। যদি ভবিষ্যতে কোনো হামলা হয় তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে।

এদিকে গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, এর মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল এ সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ইরান যদি আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালাবে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই’।

সূত্র: রয়টার্স  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech