শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান

  • ০৯:১৬ পিএম, শনিবার, ১২ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করে না এবং মব জাস্টিসের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই- বলেছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার ১২ জুলাই সাভার উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ গাছের চারা রোপণের উদ্বোধন শেষে রিজওয়ানা এসব কথা বলেন।

তিনি জানান, গত তিন-চার মাসে যেখানে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, সেখান থেকে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং ভবিষ্যতেও কোনো আসামিকে ছাড় দেয়া হবে না।

তিনি মধুমতি মডেল টাউন নিয়ে বলেন, বিজিএমই ভবন অনেক দিন ধরে অবস্থান করছিল, আদালতের রায়ের পরও উচ্ছেদে সময় লেগেছে। তবে অবৈধ কিছু বৈধ করার সুযোগ নেই।’ তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে।

সাভারের ইটভাটার দূষণ বন্ধে জোরালো অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। ১১ মাসে যতটুকু সম্ভব কাজ সম্পন্ন করা হয়েছে। বেশিরভাগ ইটভাটার লাইসেন্স আগামী কয়েক মাসে মেয়াদ শেষ হবে এবং সেইগুলো আর নবায়ন করা হবে না। বর্তমানে মাত্র ৬-৮টি বৈধ ইটভাটা অবশিষ্ট রয়েছে, সেগুলো নিয়েও ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ও সাভার উপজেলার স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech