শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক : আলোচনায় অগ্রগতি হলেও কোনো চুক্তি হয়নি  

  • ১১:৪৯ এএম, শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঞাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে অনুষ্ঠিত হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক।

কয়েক ঘণ্টা স্থায়ী এ বৈঠককে ট্রাম্প ‘ইতিবাচক’ ও ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করলেও যুদ্ধ থামানো বা কোনো ধরনের চুক্তির ঘোষণা আসেনি।

বৈঠকের সংবাদ সম্মেলনে পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতির কোনো সমঝোতা হয়নি। তবে কিছু ভালো অগ্রগতি অর্জন করেছেন।

ট্রাম্প বলেন, আলোচনার অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইউক্রেন ও ইউরোপের।

তিনি জানান, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু কিছু বড় বিষয়ে পারিনি। তাই আপাতত কোনো চুক্তি নেই।

ট্রাম্প আরও জানান, ন্যাটো ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আলোচনার বিষয়ে অবহিত করবেন।

অন্যদিকে পুতিন জানান, মূল সমস্যার সমাধান ছাড়া দীর্ঘস্থায়ী চুক্তি সম্ভব নয়।

তিনি ইঙ্গিত দেন, বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তার ভাষায়, আজকের বৈঠক কেবল ইউক্রেন নয়, বরং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ব্যবসায়িক ও বাস্তবসম্মত পর্যায়ে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

তবে পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যেন ট্রাম্পের নেতৃত্বে হওয়া শান্তি আলোচনায় বাধা সৃষ্টি না করে কিংবা উসকানি না দেয়।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গায় ট্রাম্প থাকলে ইউক্রেনে হয়ত তিনি কখনো হামলা চালাতেন না বলে দাবি করেন পুতিন।

বৈঠকের শেষে তিনি ট্রাম্পকে মস্কো সফরে আমন্ত্রণ জানান, যা ট্রাম্প ইতিবাচকভাবে গ্রহণ করেন। তবে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর দেননি দুই নেতা।

সূত্র: বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech