শিরোনাম :
গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান ‘মক্কা চুক্তি’ বাস্তবায়নের প্রথম বৈঠক ইস্তাম্বুলে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি ভারতীয় ব্যবসায়ীদের হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থলবন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত- খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টার মাইন্ডদেরও বিচার করতে হবে

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা : ৪ যাত্রীবাসের সংর্ঘষে ২৫ জন

  • ০১:৩২ পিএম, শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ৪টি যাত্রীবাহী বাসের সিরিজ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। সংঘর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শনিবার ৩০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঘটে এ দুর্ঘটনা।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারে ওপরে উঠে যায়।

এরপরই পেছনে আসা তিনটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে প্রথম বাসটিকে ধাক্কা দেয়। ধারাবাহিক ৪টি বাসের এ সংঘর্ষে আরও অন্তত ২০ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মাত্রা এতই ভয়াবহ ছিল যে, চারটি বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর যাত্রীদের কান্না, চিৎকার আর আতঙ্কে পুরো এলাকা শোকবিহবল হয়ে যায়।

৪টি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে সার্জেন্ট সবুজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাসগুলো উদ্ধার কার্যক্রম চলছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech