শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা: ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, এক নাবিক নিহত পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন ‘মহা ষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনজীবী পরিচয় নিয়ে বিতর্কের মুখে ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১২.৯ শতাংশ বেড়ে ৯.৯৯৭ বিলিয়ন ডলার

জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে এরদোয়ানের আহ্বান

  • ১২:০০ পিএম, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সদস্যদের মার্কিন ভিসা না দেওয়ার সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’র ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত শনিবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের ৮০ জন সদস্যেরই ভিসা প্রত্যাখ্যান করা হবে। ওই প্রতিনিধিদলে রয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছেন এবং “একটি কাল্পনিক ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি” চাইছেন।

ফিলিস্তিন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্ত ইসরাইল সরকারের চিন্তা-ভাবনার সঙ্গে মিলে যায়। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ঘোর বিরোধিতা করে আসছে ইসরাইল।

অস্বাভাবিক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। যদিও জাতিসংঘ সদর দপ্তরে অংশগ্রহণের জন্য সাধারণত সব দেশের কর্মকর্তাদের করতে দেওয়ার দায়িত্ব থাকে যুক্তরাষ্ট্রের।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ফ্রান্স জাতিসংঘের এই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে—যা ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিরোধিতা করে এসেছে।

সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে যোগদানের পর চীন থেকে ফেরার পথে বিমানে তুর্কি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জাতিসংঘের মূলনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, (যুক্তরাষ্ট্রের) সিদ্ধান্তটি যতো তাড়াতাড়ি সম্ভব সংশোধন করা প্রয়োজন।’

ফিলিস্তিনের পক্ষে বরাবরই সরব এরদোয়ান। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের ঘটনায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ফিলিস্তিনে গণহত্যা’র অভিযোগও করেছেন তিনি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech