শিরোনাম :
তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ, উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে: প্রধানমন্ত্রী ৩ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত

জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন

  • ১১:৪৬ এএম, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
গণতন্ত্রবিরোধী কার্যকলাপ, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহারে জড়িত থাকার অভিযোগে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আবেদন জমা পড়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন দাখিল করেন। আবেদন জমা দেওয়ার পর তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা ইসির নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ন করেছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং সামরিক শাসনের উত্তরাধিকার বহন করেছে। পাশাপাশি দলটির বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দলটি সামরিক শাসনের উত্তরাধিকার বহন করছে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেছে।

আবেদনে দাবি করা হয়, গত ১৭ বছরের দুঃশাসনের কারণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। পরে ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। অথচ জাতীয় পার্টি বরাবরই আওয়ামী লীগকে সমর্থন দিয়ে এসেছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে।

সবশেষে আবেদনে বলা হয়, দেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সুরক্ষায় জাতীয় পার্টিকে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা জরুরি। এজন্য সংবিধানের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech